জিএসপি সার্টিফিকেট-GSP Certificate ইস্যু করার নিয়ম

 জিএসপি কি:

জিএসপি(GSP) শর্ট ফর্ম এর পূর্ণ রূপ Generalize System of Preference.

ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের ক্রেতারা জিএসপি (Generalize System of Preference) এর আওতায় বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করতে শুল্ক সুবিধা পেয়ে থাকে। বাংলাদেশ থেকে ঐসব দেশে কোন পণ্য রপ্তানি করতে রপ্তনিকারকদের তাই জিএসপি সার্টিফিকেট প্রয়োজন হয়। এতে বিদেশী ক্রেতারা শুল্ক সুবিধাপ্রাপ্ত (শূন্য শুল্কহার বা হ্রাসকৃত শুল্কহার) হয়ে পরবর্তীতে ঐ দেশ থেকে অধিক পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ হয়। বারাক ওবামা ২০১৩ সালে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা প্রত্যাহার করে।

জিএসপি সার্টিফিকেট ইস্যু করার জন্য রপ্তানীকারকদের যেসব কাগজপত্র প্রয়োজন তা নিচে দেওয়া হলোঃ 

১. জিএসপি ফর্ম (BGMEA থেকে নেওয়া যায় ২০০ টাকা করে প্রতি পিস)

২. ফরওয়ার্ডিং বাংলা ও ইংলিশ এ ২টাই দিতে হবে, কোম্পানী প্যাড এ সাথে মালিক পক্ষের সাইন থাকতে হবে। 

৩. ফী ৫০০ টাকা EPB একাউন্ট এ জমা দিয়ে টোকেন সেট এ দিতে হবে। 

৪. কমার্শিয়াল ইনভয়েস ফটোকপি। 

৫. প্যাকিং লিস্ট এর ফটোকপি। 

৬. বিল অব এন্ট্রি (Bill of Entry) ফটোকপি সাথে অরিজিনালটা দেখানো লাগে।

৭. EXP- Export Permission এর ফটোকপি 


যে দেশসমূহে পণ্য রপ্তানী করতে জিএসপি দেওয়া লাগে:

জেনারালাইজড স্কিম অফ প্রেফারেন্সের (জিএসপি) মর্যাদা পেয়েছে  37 টি দেশে (২৮ টি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, জাপান, তুরস্ক, কানাডা এবং রাশিয়া এবং বেলারুশ)।

Post a Comment

Previous Post Next Post

Recent in Sports

Facebook Page