গার্মেন্টস/এপারেল Sector এ সব থেকে চাহিদা সম্পূর্ণ জব হল মার্চেন্ডাইজিং জব। মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট এ জব করতে হলে এই টার্মস গুলো জানা খুব জরুরী। নিম্মে দেওয়া হলো শর্ট টার্মস গুলো।
![]() |
Merchant
Merchant শব্দের অর্থ হলো বণিক। অর্থাৎ, যারা ব্যবসা করেন তাদেরকে Merchant বলা হয়। Garments এ Merchandiser কেও অনেক সময় Merchant বলা হয়। কারণ, Merchandiser অনেক সময় অর্ডার নেওয়া থেকে শুরু করে payment পাওয়া পর্যন্ত সব কাজ করে থাকে। Merchandiser রা Yarn, Fabrics, Trims & Accessories সব বুকিং দিয়ে থাকে ও সেই সব পণ্য buyer এর কাছে বিক্রি করে থাকে তাই মার্চেন্ডাইজারকে Merchant বলে।Merchandise
এটি একটি ইংরেজী শব্দ যার অর্থ পণ্য বেচা-কেনা।Merchandising
পণ্য কিনে সেখান থেকে লাভ করার জন্য যে প্রক্রিয়া করা হয় তাকে merchandising বলে।
Merchandiser
Merchandiser বলতে বোঝায় যে ব্যাক্তি মার্চান্ডইজিং এর সকল কাজ করে ও buyer এর কাছে পণ্য বিক্রি করে থাকে।
Garments Merchandiser
গার্মেন্টস মার্চেন্ডাইজার হলো গার্মেন্টস পণ্য তৈরী করতে যে সব কাঁচামাল (Yarn,Fabrics) লাগে তা কিনে পণ্যটি তৈরী করে বায়ারের কাছে বিক্রি করে। তবে উদ্দেশ্য হলো কম দামে কিনে বেশি দামে বিক্রি করা।
Tags:
Merchandising
