গার্মেন্টস প্যাকিং লিস্ট(Garments Packing List) সম্পর্কে জেনে নিন
আজকে আমরা এই পোস্টের মাধ্যমে গার্মেন্টস প্যাকিং লিস্ট সম্পর্কে জানবো।
প্যাকিং লিস্ট কি?
গার্মেন্টস ইন্ডাস্ট্রির অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট হলো প্যাকিং। প্যাকিং গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং হবার পর ফিনিশিং সেকশন এ এসে করা হয়। প্যাকিং বক্স/কার্টুন এর মধ্যে একটি অর্ডার এর গুরুত্বপূর্ণ ডিটেলস উল্লেখ থাকে।
কিভাবে প্যাকিং করতে হবে বায়ার অর্ডার দেওয়ার সময় একটা স্যাম্পল বা ধারণা দিয়ে থাকে।
প্যাকিং লিস্টে কি কি উল্লেখ থাকে নিচে দেওয়া হলোঃ
যেমন,
• সাপ্লায়ার অ্যাড্রেস (Supplier Address)
• বায়ার অ্যাড্রেস (Buyer Address)
• ব্যাংক এড্রেস (Bank Address)
• প্যাকিং লিস্ট নাম্বার ও তারিখ (Packing List Number & Date)
• এক্সপি নাম্বার ও তারিখ (EXP Number & Date)
• বিএল নাম্বার ও তারিখ (BL Number & Date)
• স্টাইল নাম্বার (Style Number)
• পিও নাম্বর (PO Number)
• স্টাইল নেম (Style Name)
• কার্টুন নাম্বার (Carton Number)
• কার্টুন সংখ্যা (Carton Quantity)
• কালার (Color)
• সাইজ (Size)
• কার্টুনের ওয়েট (Carton Weight)
• টোটাল কোয়ান্টিটি (Total Quantity)
• শিপমেন্ট কোয়ান্টিটি (Shipment Quantity)
• এক্সেস কোয়ান্টিটি (Excess Quantity)
• এক্সেস পার্সেন্টেজ (Excess Percentage)
• টোটাল কার্টুন (Total Carton)
• টোটাল সিবিএম (Total CBM)
ইত্যাদি প্রোডাক্ট ও প্যাকেট সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া থকে। যাতে করে বায়ার প্যাকিং দেখেই বুঝতে পারে তার দেওয়া স্যাম্পল এর সাথে প্রোডাক্ট এর মিল কিরকম। এই সম্পূর্ণ প্যাকিং লিস্ট একজন মার্চেন্ডাইজার করে থাকেন। প্রথমে ফিনিশিং সেকশন এর সুবিধার জন্য একটি ডামী প্যাকিং লিস্ট দিয়ে থাকে। ফিনিশিং কমপ্লিট করার পর সম্পূর্ণ ফিনিশিং ইনফরমেশন নিয়ে একটি ফাইনাল প্যাকিং লিস্ট তৈরি করা হয়।
কার্টুন প্যাকিং এর প্রকারভেদ
• সলিড কালার সলিড সাইজ (Solid color Solid size)
• সলিড কালার এসরটেড সাইজ (Solid color Assorted Size)
• এসরটেড কালার সলিড সাইজ (Assorted color Solid size)
• এসরটেড কালার এসরটেড সাইন্স (Assorted color Assorted Size)
সলিড কালার সলিড সাইজ (Solid color Solid size)
অর্থাৎ, কার্টুনের যে নির্দিষ্ট পোশাকগুলো প্যাকিং হবে সেগুলো সেম কালার এবং সেম সাইজ হবে।
সলিড কালার এসরটেড সাইজ (Solid color Assorted Size)
অর্থাৎ, কার্টুনে সেম কালার পোশাক থাকবে কিন্তু সাইজ ভিন্ন হবে।
এসরটেড কালার সলিড সাইজ (Assorted color Solid size)
অর্থাৎ, কার্টুনে বিভিন্ন কালার পোশাক থাকবে কিন্তু সাইজ সেম হবে।
এসরটেড কালার এসরটেড সাইন্স (Assorted color Assorted Size)
অর্থাৎ, কার্টুনের ভিতরে বিভিন্ন কালার বিভিন্ন সাইজের পোশাক থাকবে।
আশাকরি আপনারা লেখাটি পড়ে উপকৃত হয়েছেন। ধন্যবাদ!