গার্মেন্টস এক্সপোর্ট/শিপমেন্ট করতে কি কি ডকুমেন্টস দেওয়া লাগে?
এই পোস্টটি পরে আপনারা জানতে পারবেন শিপমেন্ট করতে কিকি ডকুমেন্টস দিতে হয়।
গার্মেন্টস
অর্ডার পাওয়ার পর শিপমেন্ট তারিখ
অনুযায়ী পণ্য রেডি করার
সকল ধাপ শেষ করে
কাঙ্খিত পণ্যটি শিপমেন্ট এর জন্য প্রস্তুত
করার হয়।
গার্মেন্টস
এক্সপোর্ট করার জন্য সবচেয়ে
গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক
ভাবে ডকুমেন্টেশন। আর ঠিকভাবে ডকুমেন্টেশন
করা হলে আপনাকে কোন
ঝামেলা ছাড়াই ফুল প্রসেসটি সঠিকভাবে
শেষ করতে সাহায্য করে।
সে জন্য আমাদের জানতে
হবে কিকি ডকুমেন্টস লাগবে
গার্মেন্টস এক্সপোর্ট করতে।
নিচে
লিস্ট দেয়া হলো :
Ø ØMaster LC/Contract (Photocopy)
Ø ØCommercial Invoice (CI) (Original)
Ø ØPacking List (PL) (Original)
Ø ØEXP (Original)
Ø ØUD (Photocopy)
Master LC/Contract: মাস্টার এলসি বা কন্ট্রাক্ট যেটাই বায়ার দিবে সেটার ফটোকপি সাথে দিতে হবে। কারণ এই পণ্যটি কোন অর্ডার এর জন্য সেটা বুজতে সুবিধা হয়। তাই কাস্টমস মিলায় দেখবে ,সেজন্য মাস্টার এলসি বা কন্ট্যাক্ট এর ফটোকপি দিতে হবে।
Commercial Invoice
(CI): কমার্শিয়াল
ইনভয়েস অবশ্যই অরিজিনাল অর্থাৎ কোম্পানির প্যাড এ মালিকের সীল
স্বাক্ষর সহ পণ্যের ফুল
ডিটেলস দিতে হবে।
Packing List (PL):
Packing List অবশ্যই
অরিজিনাল অর্থাৎ কোম্পানির প্যাড এ মালিকের সীল
স্বাক্ষর সহ পণ্যের ফুল
ডিটেলস দিতে হবে।
EXP: EXP এর পূর্ণরূপ হলো Export
Permission, বাংলাদেশ ব্যাংক থেকে ডাউনলোড করে মালিকের/অনুমোদিত পার্সন সীল স্বাক্ষর থাকতে হবে। এক্সপি
এখন অনলাইন এ করা হয়। বাংলাদেশ ব্যাংক
এর ওয়েব এড্রেস
এ ঢুকে এক্সপি
টাইপ করে সাবমিট
করলেই হয়ে যাই।
UD: UD এর পূর্ণরূপ হলো Utilization Permission, ইউডি BGMEA/BKMEA থেকে নিতে হয়।
BGMEA থেকে অনলাইন এর মাধ্যমে ইউডি নেওয়া যায়। সে জন্য আগে BGMEA থেকে কোম্পানিকে মেম্বারশিপ
নিতে হবে। তারপর ইউডি নেওয়া যাবে।
ইউডি সম্পর্কে জানতে ব্লগটি পড়তে পারেন.
আশা
করি শিপমেন্ট করতে যে ডকুমেন্টস দরকার হয় সে সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পেয়েছেন।
ধন্যবাদ!