পোশাক তৈরিতে Trims এবং Accessories

পোশাক তৈরিতে Trims এবং Accessories

পোশাকে একটি নকশা পূরণ করতে আমাদের একটি ভিন্ন ধরনের উপকরণ প্রয়োজন। কাপড় বা fabrics হল প্রধান উপাদান, যা পোশাক তৈরিতে ব্যবহৃত হয়। আমাদের অন্যান্য উপকরণও দরকার হয়, যা পোশাককে নান্দনিক, কার্যকরী এবং বাণিজ্যিকভাবে প্রয়োজনীয় করে তোলে। সাধারণত কাপড় বা fabrics ব্যতীত পোশাক তৈরিতে ব্যবহৃত এই উপাদানগুলিকে ট্রিমস/Trims এবং accessories বলা হয়। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে trims এবং accessories এই দুটি শব্দ খুব পরিচিত। যা আমরা অনেকেই জানিনা কোনটা trims আর কোনটা accessories. তবে আমি আশা করি আপনারা এই লিখাটি পড়ার পর আর ভুল হবে না। 

Trims & Accessories


এবার আমরা trims কি সেটা জানবো। 

Trims:

Trims হল fabric ব্যাতীত কোন গার্মেন্টস এর সেই সকল উপাদান যা গার্মেন্টস ব্যবহারের সময় fabric এর সাথে সর্বদা লেগে থাকে। ফ্যাব্রিক ব্যতীত সেলাই রুমে যে কাঁচামাল ব্যবহার করা হয় তাকে ট্রিমস বলা হয়। অন্যদিকে, পোশাক তৈরির জন্য কাপড়ের সাথে সরাসরি যুক্ত করা হয় তাকে ট্রিমস বলে। যেমন: থ্রেড, বোতাম, লাইনিং, ইন্টারলাইনিং, জিপার, লেবেল, কেয়ার লেবেল ইত্যাদি।

Accessories:

Accessories হল ফ্যাব্রিক এবং ট্রিমস ছাড়া অন্য যে উপকরণগুলি একটি গার্মেন্টসকে বিক্রয় এবং প্যাকিংয়ের জন্য আকর্ষণীয় করে তুলতে ব্যবহৃত হয়, তাকে accessories বলা হয়। এগুলো গার্মেন্টস এর তথ্য, পরিবহন, সুরক্ষা, ক্রেতাদের আকর্ষণ ও  সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়।  যেমনঃ Carton, Poly Bag, Hanger, Sticker, Tag ইত্যাদি।

ধন্যবাদ!





Post a Comment

Previous Post Next Post

Recent in Sports

Facebook Page