জেনে নিন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে সরকারি চাকরির (Related) সুযোগ কোথায়:
প্রথমেই বলতে চাই লেখাটি টেক্সটাইল গ্র্যাজুয়েট/ হবু গ্র্যাজুয়েটদের জন্য, যারা সরকারি জব করতে চান তারা জেনে নিন কোথায় কোথায় আপনার জন্য জব রয়েছে। আমরা জানি যে দেশের সিংহভাগ বৈদেশিক মুদ্রা (৮০% এর বেশি) তৈরি পোশাক খাত থেকে অর্জিত হয়। সে হিসেবে জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান অনেক বেশি। আমি আপনাদের ধন্যবাদ দিতে চাই যারা নিজেদের মেধা আর অক্লান্ত শ্রম দিয়ে এ বৃহৎ ও মহৎ কাজে নিজেদের শামিল করতে পেরেছেন বা এ জন্য নিজেকে তৈরি করছেন। অন্যদিকে দেশের মানুষের সেবা করার জন্য সরকারি চাকরি একটি সর্বোত্তম পেশা হতে পারে। হয়ত আপনারা ভাবছেন যে, সরকারি চাকরিতে তো দুর্নীতি হয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে কি সরকারি চাকরি পাওয়া সম্ভব… আমার দ্বারা হবে না ……ইতাদি।
ঘুষ না দিয়ে কি সরকারি চাকরি হবে?!!!!
ঘুষ দিয়েও অনেকের চাকরি হয় না, সেটা আমরা অনেকেই জানি। তবে এটা জানি যে শত শত বেকারের টাকা ছাড়া চাকরি হচ্ছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা অনেকেই সরকারি চাকরি করছেন। সরকারি চাকরি পাওয়ার জন্য যেটি বেশি দরকার তা হলো ইচ্ছাশক্তি আর ধৈর্য। আজকে আমি তোমাদের বলবো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করে আপনার জন্য কি কি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ আছে। আমি এ বিষয়ে একটি লিস্ট তৈরি করেছি…
১. বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ( যারা একদম প্রথম শ্রেনীর স্টুডেন্ট, তাদের জন্য)
২. বাংলাদেশ পাট গবেষণা ইন্সিটিউট
৩. বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন
৪. বাংলাদেশ পাটকল করপোরেশন
৫. বস্ত্র পরিদপ্তর
৬. পাট অধিদপ্তর
৭. বাংলাদেশ তাঁত বোর্ড
৮. বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন
৯. বিভিন্ন ব্যাংক (অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, টেক্সটাইল)
১০. বাংলাদেশ নৌবাহিনী
১১. জুট ডাইভারসিফিকেশন এন্ড প্রমোশন সেন্টার
১২. তুলা উন্নয়ন বোর্ড
১৩. কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
১৪. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
১৫. বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড
১৬. সরকারি টেক্সটাইল কলেজ এবং আমার অজানা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান।
