একজন Merchandiser কে যে কাজগুলো জানা লাগে?

 একজন Merchandiser কে খুব দক্ষতার সাথে কাজ করতে হয়। Merchandiser কে নিম্মের কাজ গুলো ভালো ভাবে জানা, বুঝা ও করতে পারা।

১. Buyer এর পাঠানো instruction অনুসরণ করতে হবে। Technical Sheet/Photo Art & Order Sheet খুব ভালো ভাবে বুঝা।
২. Yarn, Fabric(Knit/Woven/Sweater), Trims & Accessories ভালোমত চেনা।
৩. Supplier, Garments Factory/Textile Mills এর Sourcing জানতে হবে। Production Technology সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে।
Merchandising Pic:RisingGroup

৪. Consumption নির্ভুলভাবে করতে পারা।
৪. Quality ও Price সম্পর্কে  খুব ভালো জানতে হবে সময়ের সাথে সাথে প্রতিটি stage এ যেমন- Yarn, Fabric, Production, Dyeing & Finishing and Trims & Accessories.
৫. Yarn, Fabric and Garments এর production capacity সম্পর্কে জানা ও বুঝা। এই বিষয় গুলো Follow-up করতে হবে খুব সতর্কতার সাথে। সময় অনুযায়ী হচ্ছে কিনা তা দরকার হলে নিজেই report করা বা দেখতে হবে।
৬. Buyer এর instruction অনুযায়ী sample development, Lab dip (Yarn/Fabric), Print/Embroidery করে buyer এর থেকে Approval নেওয়া। তবে এখানে buyer যা চাই তার বেশী করা যাবে না। ভালো কোনো idea থাকলে buyer কে জানাতে হবে।
৭. PI (Proforma Invoice) বা Sales Contact/LC(Letter of Credit) এ মনোযোগ দিয়ে পড়ে বুঝতে হবে। Order Quantity, Price, Shipment Time, Payment Method/Terms ঠিক আছে কিনা দেখা।

৮. কোথাও Problem হলে যেমন- Fabrics, Garments Production, Dyeing & Finishing তা সমাধান করার মত যোগ্যতা অর্জন করা। এখানে ভালো করতে হলে খুব মন দিয়ে কাজ করতে হবে (কেন করছেন, কি জন্য করছেন প্রশ্নর উত্তর জানার চেষ্টা করা).
৯. Yarn, Fabrics, Accessories , Production & price ঠিকভাবে জানা। যে supplier এর থেকে নেওয়া হবে তাদের সম্পর্কে আগে থেকে জেনে বুঝে সামনের দিকে যাওয়া। 



১০. Knit, Woven (denim) & Sweater এর consumption ও costing সুক্ষভাবে জানতে হবে। কারণ এখানে ভুল হলে order হাত ছাড়া হবে। 
১১. Thread Consumption শিখে নিতে পারেন। আর যদি গার্মেন্টস এ যাওয়ার সুযোগ থাকে তাহলে practical এ শিখে নিবেন কত% wastage হয়। 
১২. Computer, e-mail সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। কারণ বায়ারের সাথে mail এই contact করা লাগে।
১৩. Packing, Carton ও Poly কিভাবে করা হবে তার সম্পর্ন ধারণা থাকতে হবে ও বায়ারের instruction follow করতে হবে।
১৪. Export-Import document যেমন- Proforma Invoice (PI), Commercial Invoice (CI), Back To Back (B২B), Packing List, Inspection and C&F agents সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে হবে। 
১৫. একজন ভালো Merchandiser হতে হলে আপনাকে উপরের সব বিষয়গুলা খুব ভালো ভাবে একা করার দক্ষতা অর্জন করতে হবে।

Post a Comment

Previous Post Next Post

Recent in Sports

Facebook Page