মার্চেন্ডাইজিং (Merchandising) সম্পর্কে কিছু ধারণা:-
"মার্চেন্ডাইজিং"এটা একটি ইংরেজী শব্দ তবে আমরা মার্চেন্ডাইজিং মানে বলতে পারি, যে কোনো পন্য কারো থেকে ক্রয় করে সেটা অন্যের কাছে বিক্রয় করার প্রক্রিয়াকে বোঝাই। আর যিনি এই প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করেন তাকে আমরা মার্চেন্ডাইজার বলে থাকি। তবে একজন মার্চেন্ডাইজার এর অনেক ভূমিকা, যেমন কত টাকা দিয়ে পণ্যটি ক্রয় ও বিক্রয় করবে। মার্চেন্ডাইজারের হাতে লাভ ও লোকসান, তিনি যদি পণ্যটি কম দামে কিনে বেশি দামে বিক্রয় করে তবে সেখানে লাভ করবে, আর অপরটি হলে লোকসান গুনতে হবে। আমরা বাংলাদেশের মানুষেরা মার্চেন্ডাইজিং মানে শুধু গার্মেন্টসকেই বুঝি, আসলে কি তাই?
মার্চেন্ডাইজিং =বিক্রি-ক্রয় =প্রোফিট বা লাভ,
অবশ্যই ক্রয় মূল্য, বিক্রয় মূল্যের চেয়ে কম হতে হবে।
গার্মেন্টস মার্চেন্ডাইজার (Garments Merchandiser):
গার্মেন্টস মার্চেন্ডাইজার (Garments Merchandiser) হলো যিনি গার্মেন্টস পণ্য রপ্তানি করেন, প্রথমেই কাজ হচ্ছে তিনি যে পণ্যটি বায়ারের জন্য তৈরী করবেন তার কস্টিং করে বায়ারের সাথে কস্টিং নিগোশিয়েশন করা। তারপর এল.সি ফুল ডকুমেন্টস সংগ্রহ করতে হবে, এল.সি আসলে PO(Purchase order) দেখে পণ্যটি তৈরী করার জন্য যা লাগে সব বুকিং দিতে হয়। শিপমেন্ট ডেট দেখে বাল্ক প্রোডাকশন (bulk production) এ যেতে হবে তবে খুব ভালো করে বিষয়টি খেয়াল করতে হবে কোনো ভাবেই শিপমেন্ট ডেট মিস করা যাবে না। বলতে পারি একজন মার্চেন্ডাইজারের অর্ডার নেওয়া থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত সব কাজ তিনি করে থাকেন। অর্থাৎ, একজন মার্চেন্ডাইজারকে গার্মেন্টস অর্ডার এর এলসি সংগ্রহ করা, গার্মেন্টস উৎপাদন, গার্মেন্টস রপ্তানী এবং মুনাফা অর্জন করা। আর এই কাজগুলা সফলতার সাথে সম্পর্ণ করার জন্য মার্চেন্ডাইজারের অনেক জ্ঞান, অভিজ্ঞতা ও যথেষ্ট পরিশ্রমী হতে হয়। গার্মেন্টস মার্চেন্ডাইজিং এ কাজ অথবা ক্যারিয়ার গড়তে চাইলে গার্মেন্টস মার্চেন্ডাইজিং এর কাজ সম্পর্কে জ্ঞান ও ধারণা থাকা দরকার, আর অনেক পরিশ্রমী হতে হবে। আমি গার্মেন্টস মার্চেন্ডাইজারের কাজ সম্পর্কে বিস্তারিত লিখবো পরে।
Tags:
Merchandising
